সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

পূর্বশত্রুতার জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে জখমের পর ছেলের মৃত্যু

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩১৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে পূর্বশত্রুতার জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে ছেলে বাবুকে (২৪) মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত বাবা কাশেম (৭৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা উদ্যান এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ঢাকা উদ্যান এলাকায় টাকা নিয়ে কাশেমের সঙ্গে রাজীবের হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পর, রাত সাড়ে ৮টার দিকে কাশেমের বাসার সামনের সড়কে রাজিব, সবুজ, রুবেল, মোহনসহ বেশ কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাবা-ছেলেকে গুরুতর জখম করে।

পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা উদ্যান এলাকায় কাশেম ও তাঁর ছেলে বাবুকে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসীরা। পরে মুমূর্ষু অবস্থায় দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বাবুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় কাশেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পূর্বশত্রুতার জেরে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের অভিযান শুরু হয়েছে।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..