সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

ফতুল্লায় শালিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্লাকমেইলের অভিযোগে দুলাভাই গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

ফতুল্লায় প্রলোভন দেখিয়ে শ্যালিকা কে ধর্ষণ ও গোপন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে  আলাউদ্দিন(৪০)  কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে তাকে ফতুল্লা থানার খান সাহেব স্টেডিয়াম সংলগ্ন মুন্সিগঞ্জ টাওয়ার থেকে  গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আলাউদ্দিন ফতুল্লা থানার খান সাহেব স্টেডিয়াম সংলগ্ন মুন্সিগঞ্জ টাওয়ারের দ্বিতীয় তলার ভাড়াটিয়া মৃত কাশেম সর্দারের পুত্র।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের শ্যালিকা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে জানা যায়, গ্রেপ্তারকৃত আলাউদ্দিন বাদীর খালাতো  বোনের স্বামী। সে সুবাদে তাদের পরিচয়। এক বছর পূর্বে বাদীর খালাতো বোন প্রবাসে চলে যায়। এরপর থেকে গ্রেপ্তারকৃত আলাউদ্দিন তাকে প্রায় সময় ফতুল্লা থানার খান সাহেব স্টেডিয়াম সংলগ্ন মুন্সিগঞ্জ টাওয়ারের ফ্ল্যাটে যেতে বলতো। প্রায় ৮-৯ মাস পূর্বে সে তার খালাতো বোনের বাসায় যায়। বাসায় কেউ না থাকায় তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। সর্বশেষ  জুন মাসের ১০ তারিখ রাত সাতটার দিকে ফতুল্লা থানার খান সাহেব স্টেডিয়াম সংলগ্ন মুন্সিগঞ্জ টাওয়ারের দ্বিতীয় তলায় নিয়ে বাদীর ইচ্ছের বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং গোপনে ভিডিও করে। পরবর্তীতে সে প্রায় সময় বাদীকে নিয়মিত নিজ বাসায় ডাকিতো। এতে সে অপারগতা প্রকাশ করলে ধারণকৃত ভিডিও বাদীর শ্বাশুড়ির হোয়াটসঅ্যাপে পাঠায় একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান,বাদীর  এবং গ্রেপ্তারকৃত আলাউদ্দিন সম্পর্কে আত্মীয়।
স্বামী প্রবাসে থাকার সুবাদে গ্রেপ্তারকৃত আলাউদ্দিনের সাথে তার সম্পর্ক গড়ে উঠে।  সে সম্পর্কের সূত্র ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠে। সেই অন্তরঙ্গ সম্পর্কের দৃশ্য গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে। পরবর্তীতে বাদীর স্বামী দেশে ফিরে আসলে  গ্রেপ্তারকৃত আলাউদ্দিন তাকে ডাকলে সে আর যায়না। এতে করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে  ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। বাদীর অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ লম্পট আলাউদ্দিন কে গ্রেপ্তার করে। এ সময় তার সাথে থাকা চারটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। যার মধ্যে দুটি মোবাইল ফোনে ধারণকৃত ভিডিওর প্রমানাদি পাওয়া গেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..