সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

বগুড়ার শেরপুরে অষ্টম শ্রেণীর ছাত্র নিখোঁজ! থানায় অভিযোগ

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ৬৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়ায় এক অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ছাত্রের পরিবার বুধবার (১১ জুন) রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

নিখোঁজ সজিব (১৫) স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাঁর মা মোছা. মমতা বেগম জানান, বুধবার (১১ জুন) সকাল ১০টার দিকে শেরপুর ডিজে হাইস্কুল মাঠে কনসার্ট দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সজিব। এরপর আর সে ফেরেনি।
মমতা বেগমের অভিযোগ, “ছেলেটা বের হওয়ার মাত্র ১৫ মিনিট পরেই উপজেলা গেটের সামনে ওকে সবুজ রঙের একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় আমার ভাগনে নয়ন (২৫) ও তার স্ত্রী বিথী (২২)। আমাদের কাছ থেকে নয়ন বিদেশ যাওয়ার কথা বলে এক লাখ টাকা চেয়েছিল, আমরা দিতে না চাওয়ায় এই ঘটনা ঘটায়। এখন আর ছেলের সন্ধান পাচ্ছি না। আমি আমার সন্তানকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চাই।”
অভিযুক্ত নয়নের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। এটি প্রেমঘটিত একটি বিষয়। আমি এখন ঢাকায় আছি, থানার ফোন পেয়ে রওনা দিয়েছি। থানায় গিয়ে সব ব্যাখ্যা দেব।”
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুদ্দিন বলেন, “ছেলে নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..