সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

বদলগাছী সরকারী মডেল পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষক ক্রীড়া জলিলুর রহমান আর নেই

সারোয়ার হোসেন অপু / ২৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বদলগাছীর মাটি, মানুষ আর শিক্ষাক্ষেত্রের প্রতি যে মানুষটি তার সমগ্র জীবন উৎসর্গ করেছেন, তিনি সকলের সম্মানিত শিক্ষক (অব:) মোঃ জলিলুর রহমান (জলিল স্যার) – বদলগাছী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এক কিংবদন্তি নাম। চার দশকেরও অধিক সময় ধরে তিনি যেভাবে নিবেদিত ভাবে শিক্ষকতা করেছেন, তা আজও আমাদের মতো অসংখ্য প্রাক্তন শিক্ষার্থীর হৃদয়ে গভীরভাবে অঙ্কিত।

জানামতে বদলগাছী উপজেলার প্রায় প্রত্যেক মানুষই তাকে চেনেন, সম্মান করেন এবং ভালোবাসেন। শুধু একজন শিক্ষক নয়, তিনি ছিলেন একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, মাঠের খেলাকে যেমন তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন, তেমনি শিক্ষার্থীদের চরিত্রগঠনে খেলাধুলার গুরুত্বও তিনি তুলে ধরেছেন সারা জীবন।

এই মহান ব্যক্তি ৬ ই ডিসেম্বর শনিবার বিকেল ৪ ঘটিকার সময় হাজারো শিক্ষার্থীকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি দিলেন না ফেরার দেশে। ৮৫ বছর বয়সে তিনি মৃত্যু বরণ করে নিয়ে চলে গেলেন।
আজ রোববার সকাল ১১ টায় নামাজে জানাজা শেষে হযরত পীর শাহাবুদ্দিনের মাজার প্রাঙ্গনে তাকে দাফন করা হয়েছে। মৃত্যু কালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..