সংবাদ শিরোনাম :
নাসিকের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াতকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সচেতন নাগরিক গড়ে তুলতে সাগরের আহ্বান: নিরাপদ সড়ক আন্দোলনের নতুন দৃষ্টিভঙ্গি ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতরের পবিত্র আনন্দে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন আলিফ দেওয়ান বক্তাবলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি বাদশা মিয়ার ঈদ শুভেচ্ছা কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের পক্ষ থেকে আলহাজ্ব মোঃ সালাউদ্দিনের ঈদুল ফিতরের শুভেচ্ছা ফতুল্লা ইউপি চেয়ারম্যান হিসেবে এনআরবি মামুন’কে দেখতে চায় সাধারণ জনগণ আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সিরাজ মিয়া সকলের দোয়া প্রার্থী “চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের “ ‎চাঁদার দাবিতে ফতুল্লায় এমপি আল আমিনের ক্যাডার আলিফ বাহিনীর তান্ডব, আহত ৭
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

মুগ্ধ ফ্রান্সে আছে!

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ফ্রান্সে আছে দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন সুলতানা। পরে তুপের মুখে পোস্ট ডিলিট করে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

শনিবার (২৩ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে নাসরিন সুলতানা লেখেন, ‘কিছুদিন আগে একজন মেসেজ দিয়ে বললো, সবাই আবু সাঈদের কবরে যায়, কিন্তু মুগ্ধর কবরে যায় না কেন? আমি বললাম, কারণ, আবু সাঈদ জামায়াতের লোক ছিল, তাদের লোক ছিল। এরপর সে আমার উত্তরে হা হা রিয়েকশন দিলো। হা হা রিয়েকশনের অর্থ তখন বুঝিনি। কাল একজন বললো, মুগ্ধর লাশ, কবরের নাকি হদিস পাওয়া যায়নি। মুগ্ধর পরিবার নাকি কোনও মামলাও করেনি। মুগ্ধর ভাই নাকি বিদেশে ঘুরেফিরে ছবি আপলোড করে বেড়াচ্ছে।’

তিনি আরও লেখেন, ‘আজ শুনলাম মুগ্ধ নাকি ফ্রান্সে। নিজের কানকে তো বিশ্বাস করতে পারছি না।’

এই পোস্টের পর শিক্ষার্থীদের তোপের মুখে তা ডিলিট করেন তিনি। এরপর আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আমার আগের স্ট্যাটাস অনেকের মনে কনফিউশন তৈরি করেছে বলে ডিলিট করা হলো। আমি শুধু লোকজন আমাকে কী বলেছে, সেটা বলেছি। আমি নিজের কোনও মতামত দিইনি। কারও মনে আঘাত দিয়ে থাকলে আমি দুঃখিত।’

শিক্ষকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে তার প্রতি ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাকে চাকরি থেকে বরখাস্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে নাসরিন সুলতানার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..