সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে ওই বাসের চালক, হেলপার এবং যাত্রীসহ ১০ জন আহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের কুমিল্লার লালমাই উপজেলার কেশনপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

লালমাই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আদেল আকবর বলেন, বাসটি খাদে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। স্থানীয়দের কেউ বলছেন অন্য একটি অজ্ঞাত বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আবার কেউ বলছেন চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এ ঘটনায় কয়েকজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাদের। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..