রাজধানীর হাজারীবাগ থানাধীন ঝিগাতলায় একটি ছাত্রী হোস্টেল থেকেএনসিপি নেত্রী জান্নাতারা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ঝিগাতলা পুরান কাঁচা বাজারের পাশে অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...