সংবাদ শিরোনাম :
নওগাঁর ছয়টি আসনের পাঁচটিতে বিএনপি প্রার্থী ও একটিতে জামায়াতের প্রার্থী বিজয় শীতার্ত মানুষের পাশে ফতুল্লা থানা ৫নং ওয়ার্ড বিএনপি: খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অশ্রুশিক্ত নয়নে দোয়া: খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলহাজ্ব সালাউদ্দিন ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত কমিটি গঠনের প্রতিবাদে বক্তাবলী ইউনিয়ন কৃষক দলের সংবাদ সম্মেলন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিনের জন্মদিন পালন আপিল আদেশে বৈধতা পেল গণঅধিকার পরিষদের দুই প্রার্থীর মনোনয়ন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল আড়াইহাজারে কালাপাহাড়িয়ায় যৌথ বাহিনীর অভিযান, পুলিশের খোয়া যাওয়া অস্ত্র গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫ রাজধানীসহ সারা দেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের একটি রাস্তার নামকরণ
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১০০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে রিয়াদ মোহাম্মদ চৌধুরী সক্রিয় ভূমিকা রাখবেন।
এ বিষয়ে দলীয় নেতারা বলেন, বিএনপি সবসময় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।

চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে রিয়াদ মোহাম্মদ চৌধুরী দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে দল প্রত্যাশা করে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ ও নজরুল ইসলাম আজাদসহ নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মামুন মাহমুদ এবং প্রথম যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৫ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি ও আদর্শ পরিপন্থী এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সে সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..