সংবাদ শিরোনাম :
নাসিকের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াতকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সচেতন নাগরিক গড়ে তুলতে সাগরের আহ্বান: নিরাপদ সড়ক আন্দোলনের নতুন দৃষ্টিভঙ্গি ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতরের পবিত্র আনন্দে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন আলিফ দেওয়ান বক্তাবলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি বাদশা মিয়ার ঈদ শুভেচ্ছা কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের পক্ষ থেকে আলহাজ্ব মোঃ সালাউদ্দিনের ঈদুল ফিতরের শুভেচ্ছা ফতুল্লা ইউপি চেয়ারম্যান হিসেবে এনআরবি মামুন’কে দেখতে চায় সাধারণ জনগণ আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সিরাজ মিয়া সকলের দোয়া প্রার্থী “চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের “ ‎চাঁদার দাবিতে ফতুল্লায় এমপি আল আমিনের ক্যাডার আলিফ বাহিনীর তান্ডব, আহত ৭
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

‎রূপগঞ্জের জঙ্গল বাড়ি রিসোর্টে হামলা ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজদের নামে মামলা রুজু 

আবু কাওসার মিঠু / ২৩০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে জঙ্গল বাড়ি  রিসোর্টে চাঁদাবাজরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাধা দেওয়াই ওই রিসোর্টের দুই কর্মচারীকে বেধরক পেটানো হয়েছে।

‎এই ঘটনায় ৬ ডিসেম্বর শনিবার সকালে ওই রিসোর্টের মালিক রিপন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

‎এর আগে, গত ১ ডিসেম্বর বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের হানকুর এলাকার জঙ্গলবাড়ি রিসোর্টে এ ঘটনা ঘটে।

‎রিসোর্টের মালিক রিপন মিয়া জানান,  হানকুর এলাকায় জঙ্গলবাড়ি নামে তার একটি রিসোর্ট রয়েছে। ওই রিসোর্টে দীর্ঘদিন ধরে জিন্দা এলাকার মুন্না মিয়া, সোহান ও রাজিবসহ তাদের লোকজন প্রতিমাসে এক লাখ টাকা করে চাঁদা দাবি করে আসছিল।

‎দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় এক ডিসেম্বর বিকেলে  মুন্না মিয়া, সোহান ও রাজীবসহ ১০ থেকে ১২ জনের একদল চাঁদাবাজ রামদা ছুরি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধারালো অস্ত্র সস্ত্রসজ্জিত হয়ে ওই রিসোর্টে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলাকারীরা রিসোর্টে থাকা সিসি ক্যামেরা ও মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। নগদ এক লক্ষ বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে নেয়। বাধা দেওয়ায় রিসোর্টের কর্মচারী আকিব ও সানি নামের দুজনকে পিটিয়া আহত করা হয়। প্রতিমাসে এক লাখ টাকা চাঁদা না দিলে আবারো হামলা করবে বলে হুমকি দিয়ে হামলা করে চলে যায়। এ ঘটনায় রিপন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন।

‎ রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, যেহেতু মামলা রুজু হয়েছে আসামিদের গ্রেপ্তার করে  নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..