সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

মৃত বাবার সম্পত্তির উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলন

আরিফ হোসেন / ৩৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে মৃত বাবার সম্পত্তি উদ্ধার, জীবনের নিরাপত্তা ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন তানিয়া বেগম (২৯)।


‎বৃহস্পতিবার বিকালে ৫টায় নোয়াখালী প্রেসক্লাব সংলগ্ন এনএক্স ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎ভুক্তভোগী তানিয়া বেগম জানান, তার আপন চাচা আবদুল আলিম,ফুফু রেহানা বেগম গংরা তার পৈতৃক সম্পত্তি জোর পুর্বক দখল করে রাখেন ।২০০৭ সালে পিতার মৃত্যুর পরে তারা বাড়িতে একটা বসতঘর নির্মান করে বসবাস করে আসছেন। কিন্তু বিগত ২০২৪ সালে চাচা ফুফুরা সৈরাচারী আওয়ামীলীগের ভাড়াটিয়া সন্ত্রাসী এনে জোরপূর্বক আমাদের উচ্ছেদ করে বসতঘর ভেঙ্গে ফেলে তা নিয়ে লুট করে নিয়ে যায় ।

এ সময় বাধা দিলে অস্র দিয়ে কুপিয়ে মা, ভাই ও ছোট চাচিকে রক্তাক্ত জখম করে। এ বিষয় আমি বাদি হয়ে মামলা করলে আমার জীবন নিরাপত্তা হীন হয়ে পড়ে । পরে আমি মা ও ভাইকে নিয়ে অনত্র আত্বীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে আছি। এদিকে গত ২৮/১২/২৫ ইং আসামীরা জামিনে বের হয়ে এসে আমাকে ধর্ষন ও প্রান নাশের হুমকি প্রদান করে।

‎এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি। পুলিশ বলেছে তদন্ত করে ব্যবস্থা নিবে। কিন্তু আসামীরা জামিনে বের হয়ে এসে আরো বেপরোয়া হয়ে উঠে। আমি জীবন রক্ষার্থে জেলা শহরে এসে আত্বীয়ের বাড়িতে অবস্থান করছি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই আমি প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের সহায়তা কামনা করছি।



আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..