সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন

রূপগঞ্জে ময়লার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন

আবু কাওসার মিঠু / ৭০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান বাইপাস সড়কের মোড়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা, গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় অপরিকল্পিভাবে দেওয়া ময়লার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ১৫অক্টোবর বুধবার রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গোলাকান্দাইল গোলচত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান।

প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল, বিশেষ অতিথি রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আব্দুল্লাহ, মাসুদ বাবুল, বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরন, আবুল হোসেন, যুবদল নেতা আবুল কাশেম, কৃষকদল নেতা আব্দুল মোমেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ঢাক-সিলেট মহাসড়ক ও এশিয়ান বাইপাস সড়কের ভুলতা গাউছিয়া মোড় অত্যন্ত জনবহুল এলাকা। দীর্ঘদিন ধরে এখানে অপরিকল্পিতভাবে আশপাশের মার্কেটের নির্গত ময়লার স্তুপ দিয়ে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। সড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লার দুর্গন্ধে সড়কে চলাচল করা যাচ্ছে না। অবিলম্বে এখানকার বর্জ্য ডাম্পিং করতে হবে। ময়লার স্তুপ অপসারণ করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য গত ৭/৮বছর ধরে ভুলতা গাউছিয়া এলাকায় অপরিকল্পিতভাবে আশপাশের মার্কেটের নির্গত ময়লার স্তুপ দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন কয়েক দফা উদ্যোগ নিলেও কোন সুফল হয়নি।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..