সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

৩৮ ঘন্টা পরও শিহাব হত্যাকান্ডে গ্রেফতার নেই, জামায়াতের বিক্ষোভ আজ

মুফিজুর রহমান নাহিদ / ৪৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

৩৮ ঘন্টা অতিবাহিত হলেও কানাইঘাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি শ্রমিক নেতা শিহাব উদ্দিন (৪৫) হত্যাকান্ডে এজাহারনামীয় কোন আসামীকে এখনো গ্রেফতার কতে পারে নি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে এ হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।গত মঙ্গলবার কানাইঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত হোন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ শিহাব উদ্দিন (৪৫)। তিনি রাজাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খালোপার গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজাগঞ্জ ইউনিয়নের খালোপার এলাকায় একটি স’মিলের পাশে এ হত্য়াকান্ডের ঘটনা ঘটে।

বুধবার কানাইঘাট থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

নাম উল্লেখ করা আসামিরা হলেন কানাইঘটি উপজেলার খাললপার গ্রামের ইসলাম উদ্দিন (বগলাই) এর চার ছেলে: শিব্বির আহমদ (২৭), মোঃ শহিদুল ইসলাম (৩৬), জামাল আহমদ (৪৩) ও কামাল আহমদ (৩৯) এবং মৃত আনফর আলীর ছেলে লুৎফুর রহমান (৪৮)।

পুলিশ জানায় আাসামীদের মধ্যে তিনজন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সক্রিয় নেতা। তারা হলেন,যুবলীগ নেতা শিব্বির আহমদ, রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান ,ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল জানান, ঘটনার পর থেকে আাসমীদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। এজাহার নামীয় কাউকে গ্রেফতার করতে না পারলেও জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটকরা হয়েছে।

এ দিকে এই হত্যাকান্ডের প্রতিবাদে আজ বৃহস্পতিবার কানাইঘাটের রাজাগঞ্জ বাজারে বাদ আছর বিক্ষোভের ডাক দিয়েছে উপজেলা জামায়াত। সংগঠনের নায়েবে আমীর মো ফয়সল আহমেদ জানান, এ নৃশংস ঘটনার মূল আসামীদের গ্রেফতারের দাবিতে এ কর্মসুচি আহবান করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..