সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

বিএনপি সমর্থকদের প্রায় একশ ঘরবাড়ি লুট, ভাংচুর, চাঁদাবাজী

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৫৩২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর থানার ৯নং রাধানগর গ্রামে ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদ গাজীর সন্ত্রাসের রাজত্ব, গত ৫ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার বিজয়ের পর দেশের ক্ষমতার রদবদলের পরপরই উঠে এলো এই লোমহর্ষক অপরাধ কর্মকান্ডের চিত্র।

মাসুদ গাজী স্থানীয় আওয়ামীলীগ দলীয় সমর্থক হওয়ায় বিগত ৩ বছরে উক্ত ওয়ার্ডের পুরো গ্রামের বিএনপি সমর্থকের প্রায় একশ ঘরবাড়িতে তার নেতৃত্বে চলেছে লুট, চাঁদাবাজী, নারী নির্যাতন ও নানান অপরাধমূলক কর্মকাণ্ড।

তার আতঙ্কে গ্রামের লোকজন ঘরবাড়ী ছেড়ে জীবন বাঁচাতে পালিয়ে বেড়িয়েছেন দিগবিদিক।
গ্রামের কোনো প্রবাসী দেশে ফিরলে তাকে দিতে হতো চাঁদা, দিতে হতো কর, বিয়ে করলে দিতে হতো চাদা, বিভিন্ন অনুষ্ঠানের নামে তার পেটোয়া বাহিনী প্রতি বাড়ী থেকে বাধ্যতামূলক চাদা তুলতেন যেনো তিনিই ছিলেন উক্ত ওয়ার্ডের প্রায় ৩০০০ জনতার সৈরাচারী জালিম সরকার।

তার এই কর্মকান্ডের সাথে প্রকাশ্যে জড়িত ছিলো স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন তাজ, বাঞ্চারামপুর থানার তৎকালীন অফিসার ইনচার্জ, ইউনিয়ন চেয়ারম্যান জনি ও স্থানীয় আওয়ামী নেতাকর্মীগণ।

আজ বিকেলে রাধানগর গ্রামবাসী তার এহেন কর্মকাণ্ডের বিচারের দাবীতে প্রতিবাদ ও ঝাড়ু মিছিল করেন, ভুক্তভোগী পরিবারগণ পলাতক মাসুদ গাজী ও তার সকল সহযোগীকে সুষ্ঠ তদন্তের মাধ্যমে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী ও ফাসীর দাবীতে মানববন্ধন করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..