সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

হিরো আলমের ঘুমের ওষুধ সেবন করে আ’ত্মহ’ত্যা’র চেষ্টা, এখন শঙ্কামুক্ত

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ১০৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও আ’ত্মহ’ত্যা’র চেষ্টা করেছেন।
শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে অ’চেতন অবস্থায় ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহর থেকে যমুনা নদীর তীরবর্তী ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে বন্ধুর বাড়িতে বেড়াতে যান হিরো আলম। সেখানে তার ঘনিষ্ঠ বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের সঙ্গে রাতভর ব্যক্তিগত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সাবেক স্ত্রী রিয়া মনিকে ঘিরে তাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা কা’টাকা’টি হয় বলে জানা গেছে।
পরে ভোররাতে হিরো আলম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ঘুমের বড়ি সেবন করেন। দুপুরের দিকে তার শারীরিক অবস্থার অ’বনতি হলে বন্ধু জাহিদ হাসান সাগর তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, হিরো আলম অতিরিক্ত ঘুমের বড়ি সেবনের কারণে অ’চেতন হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
এ বিষয়ে হিরো আলমের পরিবার ও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, হিরো আলম এর আগেও বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ড ও পারিবারিক জটিলতার কারণে আলোচনায় ছিলেন। সম্প্রতি সাবেক স্ত্রী রিয়া মনিকে ঘিরে পারিবারিক টানাপড়েন ও আইনি জটিলতায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানা গেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..