সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

বগুড়া ধুনটে ইছামতি নদী থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার 

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ৪৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বগুড়ার ধুনট উপজেলার ইছামতি নদীর তীরে বাজারের ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার(০৮ই জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ২নং কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের বাজারের পশ্চিম পাশে ইছামতি নদীর তীর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

কালেরপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ বেলাল হোসেন জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আড়কাটিয়া বাজারের পশ্চিমপাশে ইছামতি নদীর তীরে ঘাস কাটছিলেন নবীর উদ্দেনের স্ত্রী মঞ্জিলা খাতুন।   এসময় তিনি নদীর তীরে একটি বাজারের ব্যাগ দেখতে পান। পরে ব্যাগটি খুলে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিয়ে স্থানীয়দের জড়ো করেন। তবে ধারনা করা হচ্ছে, কেউ অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতক শিশুকে ফেলে রেখে গেছে।

এবিষয়ে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজ আলম বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..