সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

রূপগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে বাড়ির মালিক কর্তৃক ধর্ষণের অভিযোগ

আবু কাউসার মিঠু / ৩১৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মোগড়াকুল এলাকায় ভাড়া বাড়ির মালিক সাইফুল ইসলাম(৩১) কর্তৃক স্থানীয় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

১০জুলাই বৃহস্পতিবার ভোরে ছাত্রীর মাতা-পিতা কর্মস্থলে চলে যাওয়ার পর এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তারাবো পৌরসভার মোগড়াকুল এলাকার পরস আলীর ছেলে সাইফুল ইসলামের ভাড়া বাড়ির ২য় তলায় ওই মাদরাসার ছাত্রী তার বাবা-মায়ের সঙ্গে স্বপরিবারে বসবাস করেন। ওই মেয়ে স্থানীয় নুরুল হেরা মহিলা মাদরাসায় পড়াশোনা করে। তার পিতা-মাতা রূপসী ফারিহা স্পিনিং মিলস্ লিমিটেডে শ্রমিক হিসেবে চাকুরি করেন।

১০জুলাই বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় মেয়েটির পিতা-মাতা তাদের কর্মস্থলে চলে যায়। এসময় ওই ছাত্রী বাড়ির প্রধান গেইটে ছিটকিনি দিয়ে তাদের বসতঘরে যাওয়ার সময় সে লম্পটের কবলে পড়ে। মেয়েটির মুখ চেপে ধরে টেনে-হিঁচড়ে পূর্ব পরিকল্পিতভাবে তাকে পাশের নির্জন কক্ষে নিয়ে যায়। সেখানে মুখ চেপে ধরে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। একপর্যায়ে মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক সাইফুল ইসলাম পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মেয়েটির মা জোসনা আক্তার বাদী হয়ে মোগড়াকুল গ্রামের পরশ আলীর ছেলে সাইফুল ইসলামকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..