সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ডিবি পরিচয়ে ঢাকা-না.গঞ্জ লিংক রোডে বাসে ডাকাতি, যাত্রীদের সর্বস্ব লুট

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১০৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসে ডিবি পুলিশ পরিচয়ে ফতুল্লার লিংক সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে অন্তত ১৫ জন যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার মাহমুদপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এই দুর্ধর্ষ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার যাত্রীরা জানান, জিএস পরিবহণের বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬৮৯৫) কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে গতকাল বুধবার রাতে ছেড়ে আসে।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ফতুল্লার সাইনবোর্ড এলাকায় পৌছালে চালক যাত্রী নামানোর জন্য সাইনবোর্ড মোড়ে গাড়ি না রেখে কিছুটা দূরে মাহমুদপুর এলাকায় জেলা আঞ্চলিক পাসপোর্টের কাছে থামানোর পর কয়েকজন যাত্রী নামার সময় একদল যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে উঠে বলেন যাত্রীদের কাছে মাদক আছে তল্লাশী করা হবে। আর তখন চালক ধীরে ধীরে গাড়ি চালাচ্ছেন।

তখন ডিবি পরিচয় দেয়া যুবকরা অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ীর যাত্রী বোন মুন্নি আক্তার ও তার বোন আফরোজা আক্তারের পরিহিত স্বর্ণসহ নগদ টাকা, যাত্রী রুবেল হোসেনের কাছ থেকে নগদ টাকরসহ অন্যান্য যাত্রীর কাছ থেকে টাকা পয়সা লুটে নেয়। এরপর ডাকাত দল জালকুড়ি এলাকায় নেমে গাড়ি ছেড়ে দেয়। ডাকাত দলের সদস্যরা লুটপাট করে নেমে যাওয়ার পর যাত্রীরা ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ফতুল্লা থানায় খবর দেয়।

এ ঘটনায় যাত্রীরা আরও জানান, বাস চালক ও হেলপারদের আচরণ সন্দেহজনক হলে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

ডাকাতির ঘটনার সম্পর্কে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঠিক এ মুহূর্তে বলতে পারছি না এটি ছিনতাই না ডাকাতি। তবে বাস চালক আরিফুল ইসলাম (৫০) দুই হেলপাড় আবু সাইদ (৩৫) ও শাওনকে (১৫) আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি চালক হেলপারের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাদের গ্রেফতার দেখানো হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..