সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

নওগাঁর ৬ টি আসনের মধ্যে ৫টি  আসনে বিএনপির  প্রার্থী তালিকা ঘোষণা 

সারোয়ার হোসেন অপু / ১২৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে নওগাঁ জেলার মোট ছয়টি আসনের মধ্যে নওগাঁ-৫ আসনের প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে। তবে বাকি পাঁচ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

ঘোষিত প্রার্থীরা হলেন— নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর): নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা–ধামইরহাট):জেলা বিএনপির সাবেক সহঃ সভাপতি  সামসুজ্জোহা খান, নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী): কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি  ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা): একরামুল বারী টিপু, নওগাঁ-৬ (আত্রাই–রানীনগর): রেজাউল ইসলাম (রেজু)।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (নান্নু) দৈনিক জয়সাগরকে বলেন, ‘দলের মহাসচিব পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছেন, নওগাঁ-৫ আসনের নাম স্থগিত রাখা হয়েছে। খুব দ্রুতই এ আসনেও প্রার্থী ঘোষণা করা হবে বলে আশা করছি।’

তিনি আরো বলেন, ‘দলের এ সিদ্ধান্তে আমরা আনন্দিত।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ্য নেতাদেরই মনোনীত করেছেন। একসময় নওগাঁর সব আসনই বিএনপির ঘাঁটি ছিল। এখন সবাই একসঙ্গে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..