সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

ফতুল্লায় যুবদল নেতা বডি রতনকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ — সত্য যা উঠে এলো

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৯১১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ফতুল্লা থানায় আটক এক ব্যক্তিকে ছাড়াতে যুবদল নেতা বডি রতন গিয়েছিলেন—এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি সংবাদকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক ও ভুল বোঝাবুঝি। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখা রতনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পেছনের সত্যতা :
জানা যায়, গত ১২ নভেম্বর সাইফুল ইসলাম পবন নামে একজন যুবককে স্থানীয় প্রভাবশালী মহলের প্রভাবে ‘আওয়ামী লীগের ডেভিল’ আখ্যা দিয়ে আটক করা হয়। তবে স্থানীয় সূত্র বলছে, পবন কোনো সময়ই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন না; বরং উপজেলার কয়েকজন নেতার চাপ ও হয়রানির শিকার ছিলেন বিভিন্ন সময়ে।

দীর্ঘদিন ধরে বিএনপি পরিবারের সঙ্গে পবনের সুসম্পর্ক থাকলেও, তাকে রাজনৈতিকভাবে হেয় করতে “ডেভিল” হিসেবে সাজানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার দিন রতন ব্যক্তিগত কাজে থানায় গেলে সেখানে পবন তার পরিচিত হিসেবে তাকে দেখে বিষয়টি জানান। রতন আইনের প্রতি শ্রদ্ধা রেখে কোনো প্রকার হস্তক্ষেপ না করে সেখান থেকে সরে যান। তবে শুধু থানায় তার উপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ্যমূলকভাবে জড়িয়ে দেয়া হচ্ছে বলে জানা গেছে।

রতনের ঘনিষ্ঠ মহল বলছে, “স্থানীয়ভাবে জনপ্রিয় ও সক্রিয় একজন নেতা হওয়ায় তাকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। অথচ তিনি কাউকে ছাড়িয়ে নেওয়ার কোনো উদ্যোগই নেননি। থানায় তার উপস্থিতিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।”

এ ঘটনায় বিএনপি ও স্থানীয় কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, রতনের দীর্ঘদিনের সংগ্রাম ও ত্যাগের প্রতি এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণা একধরনের চরিত্রহননের চেষ্টা, যা রাজনৈতিকভাবে অসৎ উদ্দেশ্য বহন করে।

ঘটনার সত্যতা যাচাই না করেই সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ভুয়া ও বিকৃত সংবাদ রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করছে বলে স্থানীয়দের অভিযোগ। আগামী দিনে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ব্যক্তির ইমেজ নষ্টের প্রবণতা রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..