সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

৭ দিন ধরে নিখোঁজ জগন্নাথপুর এর “আকাশ দেবনাথ “

হুমায়ুন কবির ফরিদী / ৩৭১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথপুরের আকাশ দেবনাথ (১৬) নামক এক শিশু ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় জিডি করা হয়েছে।

জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঘুংগিয়ারগাঁও (গুচ্ছ গ্রাম) গ্রাম নিবাসী কলকলিয়া ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ জয়ন্তী দেবীর ছেলে আকাশ দেবনাথ (১৬) বিগত ১লা ডিসেম্বর রোজ সোমবার সকাল প্রায় ১০ ঘটিকার সময় নিজ বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফিরেনি। আত্মীয় -স্বজন এর বাড়ী সহ আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও ৬ই ডিসেম্বর পর্যন্ত আকাশ দেবনাথ (১৬) এর সন্ধান না পেয়ে তার মা জয়ন্তী দেবী জগন্নাথপুর থানায় ৬ ই ডিসেম্বর জিডি করেছেন( জগন্নাথপুর থানার জিডি ট্র্যাকিং নং-2MXF71, জিডি নং -২১২,তারিখ -০৬/১২/২০২৫ ইং)। এরিপোর্ট লেখা পর্যন্ত আকাশ দেবনাথ (১৬) এর কোনো সন্ধান পাওয়া যায়নি। কোনো সুহৃদ ব্যাক্তি যদি আকাশ দেবনাথ (১৬) এর খোঁজ পান তাহলে মোবাইল নাম্বার- 0 1775384702 ( মা জয়ন্তী দেবী) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে৷
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা বলেন, নিখোঁজ আকাশ দেবনাথ এর সন্ধানে পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..