সংবাদ শিরোনাম :
নাসিকের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াতকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সচেতন নাগরিক গড়ে তুলতে সাগরের আহ্বান: নিরাপদ সড়ক আন্দোলনের নতুন দৃষ্টিভঙ্গি ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতরের পবিত্র আনন্দে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন আলিফ দেওয়ান বক্তাবলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি বাদশা মিয়ার ঈদ শুভেচ্ছা কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের পক্ষ থেকে আলহাজ্ব মোঃ সালাউদ্দিনের ঈদুল ফিতরের শুভেচ্ছা ফতুল্লা ইউপি চেয়ারম্যান হিসেবে এনআরবি মামুন’কে দেখতে চায় সাধারণ জনগণ আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সিরাজ মিয়া সকলের দোয়া প্রার্থী “চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের “ ‎চাঁদার দাবিতে ফতুল্লায় এমপি আল আমিনের ক্যাডার আলিফ বাহিনীর তান্ডব, আহত ৭
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

ফতুল্লায় ঘুরতে নিয়ে যাবার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী সোমবার ফতুল্লা মডেল থানায় দুই নারীসহ তিনজনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন, হাসান শরীফ (৪০), রুহানী চৌধুরী কথা ওরফে কথা আক্তার (২৫), ও বিন্দু (৩০)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী তরুণী তল্লা প্রাইমারি স্কুলের সামনে একটি পার্লারে প্রশিক্ষণ নিচ্ছিলেন। কয়েক মাস আগে সেখানে রুহানী চৌধুরী কথার সঙ্গে পরিচয় হয় এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ চলতে থাকে।

পরিচয়ের সূত্র ধরে চলতি মাসের ৪ তারিখ রাতে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন রুহানী চৌধুরী কথা। ভুক্তভোগী রাজি হলে রাত ১০টার দিকে ভূইগড় বাসস্ট্যান্ড থেকে প্রাইভেট কারে মাওয়া যায়। রাতভর বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর বুধবার ভোর ৬টার দিকে তারা ফতুল্লার শান্তিধারা এলাকায় আসামি হাসান শরীফের ভাড়া বাসায় আসে।

এসময় রুহানী চৌধুরী কথা ও বিন্দু তাকে জোরপূর্বক হাসান শরীফের বেডরুমে আটকে রেখে অন্য কক্ষে চলে যায়। সেখানে হাসান শরীফ ভুক্তভোগীকে ধর্ষণ করে। সকালে তাকে ছেড়ে দেয়া হয়। এই ঘটনার পর পরিবারের সাথে আলোচনা করে সোমবার থানায় মামলা দায়ের করেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নন্দন চন্দ্র সরকার বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ফতুল্লা মডেল থানায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..