মহান বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন দেশবাসীসহ ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সকল সদস্য ও নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক বার্তায় তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় ও অবিস্মরণীয় দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতীক। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জাকির হোসেন রবিন আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর জাতীয়তাবাদী আদর্শ, দেশপ্রেম ও আত্মমর্যাদা আমাদের পথপ্রদর্শক। সেই আদর্শকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার রক্ষায় আপোষহীন সংগ্রাম চালিয়ে গেছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে যুবসমাজ নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
তিনি বলেন, মহান বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুবসমাজকে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করে যাবে।
পরিশেষে তিনি মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য শুভকামনা জানান।
আপনার মন্তব্য প্রদান করুন...