সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

অশ্রুশিক্ত নয়নে দোয়া: খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলহাজ্ব সালাউদ্দিন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

ফতুল্লা থানা ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সমাজ ও যুব কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাউদ্দিনের আবেগঘন অংশগ্রহণ অনুষ্ঠানে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি করে।

দোয়া মাহফিল চলাকালে তিনি আপসহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গভীর শ্রদ্ধা ও করুন হৃদয়ে অশ্রুশিক্ত নয়নে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। তার নিরব প্রার্থনা ও আবেগপূর্ণ উপস্থিতি উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের হৃদয়কে আবেগে আন্দোলিত করে তোলে।

আলহাজ্ব সালাউদ্দিন এ সময় বলেন, “দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার আদর্শকে বুকে ধারণ করেই আমাদের আগামীর আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।” তিনি দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দলের সকল নেতাকর্মীর জন্য ধৈর্য, ঐক্য ও শক্তি কামনা করেন।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..