সংবাদ শিরোনাম :
আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সিরাজ মিয়া সকলের দোয়া প্রার্থী “চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের “ ‎চাঁদার দাবিতে ফতুল্লায় এমপি আল আমিনের ক্যাডার আলিফ বাহিনীর তান্ডব, আহত ৭ অমর একুশে ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শ্রদ্ধাঞ্জলি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে কৃষকদলের শ্রদ্ধা নিবেদন নওগাঁর ছয়টি আসনের পাঁচটিতে বিএনপি প্রার্থী ও একটিতে জামায়াতের প্রার্থী বিজয় শীতার্ত মানুষের পাশে ফতুল্লা থানা ৫নং ওয়ার্ড বিএনপি: খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অশ্রুশিক্ত নয়নে দোয়া: খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলহাজ্ব সালাউদ্দিন ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত কমিটি গঠনের প্রতিবাদে বক্তাবলী ইউনিয়ন কৃষক দলের সংবাদ সম্মেলন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিনের জন্মদিন পালন
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সিরাজ মিয়া সকলের দোয়া প্রার্থী

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

বক্তাবলী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ৪নং ওয়ার্ড থেকে সদস্য (মেম্বার) পদে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন স্থানীয় সমাজসেবী ও রাজনীতিক সিরাজ মিয়া। যদিও এখনো নির্বাচন কমিশন আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেনি, তবে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিচ্ছেন।

সিরাজ মিয়া দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে বিশ্বাসী একজন রাজপথের সৈনিক। অতীতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অভিজ্ঞতাও রয়েছে তার।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ৪নং ওয়ার্ডের বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে তিনি নিয়মিতভাবে অংশগ্রহণ করেছেন। ব্যক্তিগত জীবনে সততা, সৌজন্যবোধ ও মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি স্থানীয়দের কাছে সুপরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত।

সিরাজ মিয়া জানান, তফসিল ঘোষণার পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তিনি নির্বাচনে অংশ নেবেন। নির্বাচিত হলে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, তরুণদের সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতেও এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া নিয়ে কাজ করে যেতে চাই।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..