সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

অবশেষে এড. সাখাওয়াতের নামে মামলা!

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের আদালতপাড়ায় শিশু সন্তানদের সামনে বাবা ও মাকে মারধরের ঘটনায় অবশেষে মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ আসামিদের বিরুদ্ধে মামলা নিয়েছে ফতুল্লা থানা পুলিশ। এর আগে মামলায় সাখাওয়াতের নাম থাকায় পুলিশ মামলা নিতে চাইছিলো না বলে অভিযোগ করেছিলেন মামলার বাদী ও ভুক্তভোগী রাজিয়া সুলতানা।

বুধবার (২৯ অক্টোবর) ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার মামলা গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করে।

মামলার আসামিরা হলেন- শাখাওয়াত হোসেন খান (৫০), সাত্তারের ছেলে ইসমাইল (৪৬), হিরন (৩৮), শাহালম (৪৮), সাত্তার সরকারের ছেলে টিটু (৫০), বিল্লাল হোসেন, রাসেল ব্যাপারি (৩৫)। এছাড়াও আরও ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এবিষয়ে মামলার বাদী রাজিয়া সুলতানা জানান, আজকে থানা থেকে আমাকে ফোন করে জানানো হয়েছে যে মামলাটি নেয়া হয়েছে। আমরা থানা থেকে মামলার কপিটি সংগ্রহ করেছি। তবে কপিতে সাখাওয়াতের নামটি ঘোলা করা।

এবিষয়ে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ জসিম উদ্দিন জানান, এঘটনায় মামলা নেয়া হয়েছে। পুলিশ তদন্ত করে ব্যাবস্থা নেবে।

এর আগে গত রোববার (২৬ অক্টোবর) নারায়ণগঞ্জের ফতুল্লায় আদালতে মামলার শুনানিতে যাওয়ার সময় রাজিয়া সুলতানা নামের এক নারী ও তার স্বামীর ওপর হামলা চালান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের অনুসারীরা। হামলায় রাজিয়া সুলতানা (৩৮) তার স্বামী মোঃ ইরফান মিয়া (৫০) ও দুই পুত্র জিদান (১৮) এবং আব্দুল্লাহ (৫) আহত হন।

এদিকে হামলার ঘটনার সাথে কোন সংশ্লিষ্টতা নেই বলে দাবী করেছেন এডভোকেট সাখাওয়াত হোসেন খান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..