সংবাদ শিরোনাম :
বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ফতুল্লায় কৃষক দলের বিক্ষোভ, মোঃ শাকিল গাজীর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণ ফতুল্লায় প্রবাসী দম্পতির ওপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল নেতা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ‘গণতন্ত্রের মা’ ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কর্মসূচির অংশ হিসেবে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ঢাকাসহ সারাদেশে আয়োজিত এসব মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..