সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

আড়াইহাজারে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-বিএনপির মধ্যে দফায় দফায় সং-ঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বি-স্ফোরণের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ১৫ জন আ-হত হয়েছেন। সং-ঘর্ষের জের ধরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটেরও ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, লকডাউন কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় যাওয়াকে কেন্দ্র করে বুধবার রাতে কাকাইলমোড়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম অনুসারীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার অনুসারী উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনের সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হা-তাহাতির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে আজ ভোর পাঁচটার দিকে উভয়পক্ষ দেশীয় অ-স্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় ছয়টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি ককটেল বি-স্ফোরিত হয়। সংঘর্ষে আছমা আক্তার (৪৫), গিয়াসউদ্দিন মিয়া (৪০) হাবিবুল্লাহ মিয়া (৫৫), পিয়ারিম (৪০), পিয়ারিশ (৪৫), মোবারক (২২), ফাহিন (২৪), কামাল হোসেনসহ (৩৪) অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আছমা, গিয়াসউদ্দিন, হাবিবুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাবিবুল্লার অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা জানান। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে কাকাইলমোড়া এলাকার রতন মোল্লার মুদি দোকানে ও বাড়িতে, কাদির মোল্লার ঘর, হালিমের ঘর, শাহিন মোল্লার ঘর ও জোহর আলী প্রধানের ঘরে হা-মলা,ভা-ঙচুর ও লুটপাট করা হয়।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। এ ব্যাপারে এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..