সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

কানাইঘাটে হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

মুফিজুর রহমান নাহিদ / ১৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

কানাইঘাট হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ৩ ভাইকে কুপিয়ে জখম করেছে তাদের চাচাতো ভাই। এতে এক ভাই নিহত ও নারীসহ ৩ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ঘাতক ও তার পিতাকে। শুক্রবার কানাইঘাটের ৩নং দীঘিরপাড় পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান শাহপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আটক করা হয়েছে সাইদুর রহমানের চাচা ও তার ছেলে ইমরানকে। স্থানীয় সূত্রে জানা যায়- সাইদুর রহমান ও তার ভাইদের ২০-২৫ টি হাঁস ছিলো। সম্প্রতি ইমরান তাদের ধানক্ষেত রক্ষার্থে বিষ প্রয়োগ করে। কয়েকদিন আগে হাঁসগুলো ওই ধানক্ষেতে গেলে ১০-১৫ হাঁস বিষক্রিয়ায় মারা যায়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল শুক্রবার ‍জুমার নামাজের পর সাইদুর রহমান ও তার ভাইদের সাথে ইমরানের মারামারি বেঁধে যায়। এসময় ইমরান তাদের ৩ ভাইকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ৩ ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইদুর রহমান। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন, ফরিদুর রহমান ও আব্দুর রহমান। তাছাড়া তাদের মারামারিতে ইমরানের মা গুরুতর আহত হন। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, আপন চাচা ও চাচাতো ভাইয়ের হাতে সাইদুর রহমান খুনের ঘটনায় জড়িত দুই জনকে আটক করা হয়েছে ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..