সংবাদ শিরোনাম :
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আরিফ ও শ্যামল
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

বন্দরে যুবককে রাতভর নির্যাতন চালিয়ে মুক্তিপন আদায়, মোটরসাইকেল লুট

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বন্দরে প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়ী ফেরা পথে মোটর সাইকেল আরোহী যুবকে রাস্তা থেকে তুলে নিয়ে রাতভর শারীরিক নির্যাতনের পর মোটরসাইকেল ও মুক্তিপনের দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে চিহৃিত মাদক ব্যবসায়ী সুজন ও আসলাম গংদের বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী মোটর সাইকেল আরোহীর পিতা আল ইসলাম বাদী হয়ে গত রোববার (২১ ডিসেম্বর) রাতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সুজন, আসলাম, জাবেদ, ইমন ও জীবনকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) রাতে বন্দর উপজেলার মদনপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে,
গত প্রায় ০১ (এক) বছর পূর্বে অভিযোগের বাদী আলী ইসলাম একটি
সুজুকি ব্রান্ডের জিক্সার ২০১২ মডেলের মোটরসাইকেল ক্রয় করে। পরে উল্লেখিত মোটরসাইকেলটি বাদী নামে রেজিস্ট্রেশন করে যাহার রেজি নং- ঢাকা মেট্রো ল. ৫৯-৮৯০৮, চেসিস নম্বর- RMBL DL23F-102181, ইঞ্জিন নং- CJA2-852350। পরে মোটরসাইকেলটি অভিযোগের বাদী ছেলেকে বাবহার করতে দেয়। এর ধারাবাহিকতা গত সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টায় অভিযোগের বাদী ছেলে প্রয়োজনীয় কাজে বন্দর থানাধীন মদনপুর এলাকায় আসে। ঐ সময় সকর বিবাদীগণ আমার ছেলেকে রাস্তা থেকে মোটরসাইকেলসহ তুলে নিয়ে নির্জন জায়গায় আটক রেখে রাতভর অমানবিক নির্যাতন চালায়। পরে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় উল্লেখিত বিবাদীরা আমার ছেলের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে আমাকে ও আমার পুত্রবধুকে ফোন দিয়ে ৩,০০,০০০/- (তিন লক্ষ্য টাকা মুক্তিপণ দাবী করে। পরে আমি ও আমার পুত্রবধূ নগদ ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মুক্তিপণ দিয়ে আমার ছেলেকে বাড়িতে আনি। মোটরসাইকেলটি বিবাদীগণ জোরপূর্বক রেখে দেয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..