ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসা চালিয়ে যেতে আর্থিক সহযোগিতা চেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিজয় মজুমদার। মায়ের চিকিৎসায় ইতোমধ্যে পরিবারের ১০ থেকে ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও ১১টি টার্গেটেড থেরাপি দিতে প্রয়োজন প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা।
বিজয় জানান, মায়ের ছয়টি কেমোথেরাপি, একটি অস্ত্রোপচার ও ১৯টি রেডিওথেরাপি সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ে পরিবারের আর্থিক সামর্থ্য প্রায় শেষ হয়ে এসেছে। ফলে পরবর্তী চিকিৎসার খরচ জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।
মায়ের চিকিৎসা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।
সহযোগিতা পাঠাতে–
বিকাশ/নগদ/রকেট: ০১৯৬৮৪০২১৩১
অথবা,
ডাচ্-বাংলা ব্যাংক
হিসাব নম্বর: ১১৭১০৩০৮১৫২৩০
হিসাবের নাম: জয় মজুমদার (বিজয়ের দাদা)।
আপনার মন্তব্য প্রদান করুন...