সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

গভীর রাতে ছুরিকাঘাতে যুবক খুন

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ১১৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

বগুড়ার শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ সংলগ্ন মহাসড়কের পাশে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত আনোয়ার হোসেন রেনেটা লিমিটেডের বেতগাড়ী কার্যালয়ে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শাজাহানপুরের মাঝিড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১টার দিকে অফিস শেষে মাঝিড়ার বাসায় ফিরছিলেন আনোয়ার। পথে ফটকি ব্রিজ এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বুকের ডান স্তনের পার্শ্বে, বুকের নিচে ও ডান হাতের কুনই এবং কব্জির মাঝামাঝি স্থানে চাকুরী আঘাতের চিহ্ন দেখে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকে শাজাহানপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..