সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে হেফাজতে ইসলাম ও  আহলে হাদিস সংগঠনের বিক্ষোভ মিছিল 

মোঃ খোরশেদ আলম, / ৪৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

গাজায় ইসরায়েলি কতৃক ফিলিস্তিনি মুসলিমদের  নৃশংসতা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে পাইকগাছায়  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ এবং বিকালে হেফাজতে ইসলাম পাইকগাছা উপজেলা শাখা এবং  আহলে হাদিস সংগঠন পৃথক এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। বিকালে হেফাজতে ইসলামের একটি বিশাল বিক্ষোভ মিছিল বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়। এর আগে পৌরসভা মাঠে শহিদ মিনার চত্বরে সংগঠনের পক্ষ থেকে সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম উপজেলা শাখার সভাপতি মুফতি কুদরত উল্লাহ’র সভাপতিত্বে ও হাফেজ মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ওয়াইস আহমেদ, পৌর সভাপতি মাওলানা মুনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা রইসুল ইসলাম, মাওলানা আকবর হুসাইন, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, মাওলানা আব্দুল করিম, আব্দুল ওহাব, আবুল কালাম, আমানউল্লাহ, হাফেজ আব্দুস সবুর, মুফতি আব্দুর রহিম, মাওলানা সাঈদুর রহমান, আসাদুর রহমান, মুফতি বজলুর রহমান, সাইফুল ইসলাম, মোজাম্মেল হুসাইন, আব্দুল গফফার, অধ্যক্ষ আজহার আলী, মাওলানা আমির উল্লাহ, দ্বীন মোহাম্মদ, নূরে আলম সিদ্দিকী, ইয়াসমিন আহমেদ, হালিমুল ইসলাম, জামাল উদ্দিন, মুফতি রাহাত উদ্দিন ও হাবিবুর রহমান।

অপরদিকে জুম্মাবাদ আহলে হাদিস সংগঠনের  বিক্ষোভ মিছিল টি সরল বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়। পরে জিরো পয়েন্ট চত্বরে সংগঠনের সভাপতি হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুস সাত্তার, হাফেজ রবিউল ইসলাম, ইমাম আসাফুর রহমান, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, আসাদুল ইসলাম, অলিউর রহমান, সেলিম জাহাঙ্গীর সুমন, ইমরান হোসেন, তরিকুল ইসলাম, আসাবুর রহমান শিমুল, জাহিদুর রহমান, ফয়সাল সরদার, আরিফুল ইসলাম রনি, আব্দুল্লাহ গাজী, আব্দুল মান্নান, আশরাফুল ইসলাম টুটুল, আব্দুল করিম জোয়ার্দার, গফফার জোয়ার্দার, নাসির গোলদার, কেসমত গাজী ও আছাবুর রহমান জোয়ার্দার। সমাবেশে বক্তরা অবিলম্বে গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধ করার আহবান এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্ব মুসলিমদের প্রতি আহবান জানান। একই সাথে ইসরায়েলী পণ্য বর্জন করতে দেশবাসীর প্রতি আহবান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..