সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুতুবপুরে তোফাজ্জল হোসেন মোল্লার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল তারেক রহমানের জন্মদিনে দোয়া মাহফিল, প্রতিকূল আবহাওয়াতেও সাংগঠনিক দায়িত্বে সরব টিপু বৃষ্টি উপেক্ষা করেও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় টিপু, নারায়ণগঞ্জের রাজপথে শান্তি-শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা ইবিতে ছাত্রশিবির কতৃক নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান ফতুল্লায় বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুড়ল চেয়ার-পর্দা গোপালগঞ্জে সহিংসতা রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামাত ফতুল্লায় গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেল ব্যাংক টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার ঘিরে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুতুবপুরে তোফাজ্জল হোসেন মোল্লার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও দেশের মানুষের ভালোবাসার ভোটে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের কুতুবপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কুতুবপুর ইউনিয়নের নয়ামাটিতে ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লার নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

কুতুবপুর ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে ও সার্বিক আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এমরান হোসেন বাবু, কুতুবপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শুক্কুর মিয়া, কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো. মামুন এবং নারায়ণগঞ্জ আইন কলেজের ভিপি ও জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি খন্দকার মো. সাদ্দাম হোসেন।

দোয়া ও মোনাজাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানের মধ্য দিয়ে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..