সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

জগন্নাথপুরে বাসের ধাক্কায় সাংবাদিক আহত

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ / ১৫২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

জগন্নাথপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাংবাদিক সারোয়ার (৪২) আহত হয়েছেন।

২৩ শে জুলাই রোজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজার থেকে জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর
সাধারন সম্পাদক গোলাম সারোয়ার (৪২) মোটরসাইকেল যোগে পেশাগত দায়িত্ব পালনে জগন্নাথপুর উপজেলা সদর বাজারে যাওয়ার সময় সকাল প্রায় সাড়ে ১০ ঘটিকার সময় পাগলা – জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় পৌছা মাত্রই জগন্নাথপুর পৌর শহরস্থ (সুনামগঞ্জী বাসস্ট্যান্ড) ইটখলা থেকে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস হর্ণ না দিয়ে মেইন রোডে উঠতে গিয়ে চলন্ত এই মোটরসাইকেলটিকে বাস সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দৈনিক শ্যামল সিলেট পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি ও জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সাধারন সম্পাদক গোলাম সারোয়ার রোডে ছিটকে পড়ে ডান হাতে ও বাম পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়েছেন। স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে নিজ বাসায় আছেন।
এ ব্যাপারে সাংবাদিক গোলাম সারোয়ার বলেন, সিগন্যাল না দিয়ে হঠাৎ করে সুনামগঞ্জী বাসস্ট্যান্ড (ইটখলা) থেকে যাত্রীবাহী বাস মেইন রোড এর উপর আমার মোটরসাইকেলকে ধাক্কা দিলে আমি সড়কে ছিটকে পড়ে  আহত হয়েছি এবং চিকিৎসা নিয়েছি। বর্তমানে মোটামুটি সুস্থ আছি। আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন সেজন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..