সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

জামায়াত নেতার ইটভাটায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট ম্যানেজারসহ আহত – ৩

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ১৬০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

বগুড়ার শেরপুরে জামায়াত নেতার ইটভাটায় হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। সেইসঙ্গে ভাটার বম্যানেজার সহ তিন কর্মচারীকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। এছাড়া ওই ভাটার বিপণন কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ টাকাও লুটে নিয়ে যান তারা। এই ঘটনায় শনিবার (২১জুন) সকালে ভুক্তভোগী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির রেজাউল করিম বাবলু বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের গাঁড়ই গ্রামস্থ ‘আর.কে.বি’ নামে একটি ইটভাটা গড়ে তোলেন জামায়াত নেতা রেজাউল করিম বাবলু। এটি প্রায় এক যুগ ধরে পরিচালনা করে আসছেন তিনি। এতে কারো কোনো সমস্যা বা অভিযোগ নেই। কিন্তু সম্প্রতি স্থানীয় কতিপয় ব্যক্তি নানাভাবে সুযোগ সুবিধা নিতে ব্যর্থ হয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এমনকি ইট-ভাটার ব্যবসা পরিচালনায় নানামুখি বাধার সৃষ্টি করেন। এরই ধারাবাহিকতায় তুচ্ছ ঘটনার জেরে গত বৃহস্পতিবার (১৯জুন) দুপুরে ইট-ভাটার কর্মচারীদের মারপিটসহ ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

ভুক্তভোগী ওই জামায়াত নেতা বলেন, তাঁর ইটভাটার সামনে দিয়ে একটি গ্রামীণ সড়ক রয়েছে। বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়কটি কাঁদাযুক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েন। তাই জনসাধারণের চলাচলের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে সড়কটিতে ইট বিছিয়ে দিচ্ছিলেন তিনি। কিন্তু স্থানীয় সন্ত্রাসী সোহেল রানা কোনো কারণ ছাড়াই ইট বিছানোর কাজে বাধা দেন। এমনকি ভাটা মালিকসহ কর্মচারীদের অকথ্য-ভাষায় গালি-গালাজ করতে থাকেন। এসময় ভাটার ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন, তাঁর ছেলে কাওছার আলী ও ভাটার সহকারী ব্যবস্থাপক আশরাফ আলী প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল রানার নেতৃত্বে আট থেকে নয়জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রেসস্ত্রে সর্জ্জিত হয়ে তাদের ওপর হামলে পড়েন। সেইসঙ্গে বেধড়ক পিটিয়ে তাদের রক্তাক্ত করেন তারা। একপর্যায়ে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। ভাটার মালিক জামায়াত নেতা রেজাউল করিম বাবলু অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা যাওয়ার সময় ইটভাটার বিপণন কেন্দ্রে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পাশাপাশি ক্যাশ বাক্সে রক্ষিত নগদ চার লাখ টাকাও লুটে নিয়ে যান বলে দাবি করেন তিনি। এদিকে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত সোহেল রানার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ঘটনার পর থেকে আত্মগোপনে থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছেন বলে দাবি করেন তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..