সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা মুন্সীগঞ্জ ও চাঁদপুরে মেঘনায় নৌ ডাকাত এক আতঙ্কের নাম শামিম ওরফে কাইল্লা শামীম রুহুল কবির রিজভীকে নারায়ণগঞ্জ তাঁতীদলের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে আধুনিক সেবার নতুন দিগন্ত ভূইগড়ে র‌্যাংকন গ্লোবাল ট্রাকস অনুমোদিত 3S সেন্টার ‘এম এইচ মোটরস’-এর শুভ উদ্বোধন নারায়ণগঞ্জে কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক  সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভে ‘আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ মহানগর শাখার শ্রদ্ধাঞ্জলি

ফাহমিদা এমি / ১৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে আমরা জুলাই যোদ্ধা নারায়ণগঞ্জ মহানগর শাখা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় সংগঠনের সভাপতি মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত থেকে জুলাই গণআন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মেহেদী হাসান মিরাজ বলেন, “২০২৪ সালের জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য গণজাগরণের অধ্যায়। কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ যে সাহসী তরুণরা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের আত্মত্যাগ আন্দোলনকে নতুন গতি দিয়েছিল। বিশেষ করে আবু সাঈদের দৃঢ় ও সাহসী অবস্থান দেশের মানুষের মনে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেয়, যা পরবর্তীতে গণঅভ্যুত্থানের ভিত্তি রচনা করে।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের শহীদরা শুধু একটি আন্দোলনের নয়, বরং গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকারের সংগ্রামের প্রতীক। তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানের শেষপর্বে জুলাই গণআন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা শহীদদের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, জুলাই গণআন্দোলনের শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্র ও নাগরিক অধিকারের প্রশ্নে সবসময় সোচ্চার থাকতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..