সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মিন্টু ইসলাম / ১০৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজন (৩০) নামে একজন সিম বিক্রেতা নিহত হয়েছেন।

‎মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে জোরশিমুল-চিকাশী সড়কের জামতলা মোড় ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

‎নিহত সুজন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা গ্রামের মৃত জয়নাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন বাংলালিংক সিম বিক্রেতা ছিলেন।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলন্ত একটি ট্রাকের সাথে সুজনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি পাকা সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী বলেন, “নিহত ব্যক্তি পেশায় একজন সিম বিক্রেতা ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও ট্রাফিক আইন লঙ্ঘনের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..