সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মনির হোসাইন কাসেমীকে কারণ দর্শানোর নোটিশ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে দলের যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সংগঠনটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাক্ষরিত এ নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সাংগঠনিক সিদ্ধান্ত অমান্যের অভিযোগ উত্থাপন করা হয়েছে।

শোকজে উল্লেখ করা হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সিদ্ধান্তের আলোকে জানানো যাচ্ছে যে, বিগত কয়েক মাসে বিভিন্ন সময়ে আপনার আপত্তিকর কিছু বক্তব্য ও কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি সন্দেহাতীত ভাবে ক্ষুন্ন হয়েছে এবং সেগুলো দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিলও বটে। ইতিপূর্বে প্রাথমিক ভাবে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়ায় মৌখিক ভাবে আপনাকে সতর্কও করা হয়েছে, কিন্তু আপনার বক্তব্য ও কর্মকাণ্ডে সংশোধন পরিলক্ষিত হয়নি, বরং পূর্বের ন্যায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন বক্তব্য আপনি দিয়েই যাচ্ছেন।

এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবেনা? এ ব্যাপারে আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হল। এই নোটিশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী ১০ দিনের মধ্যে আপনি দলের সভাপতি বরাবর জবাব দাখিল করবেন। এই সময়ের মধ্যে আপনার পক্ষ থেকে জবাব পাওয়া না গেলে কিংবা আপনার জবাবে দল সন্তুষ্ট না হলে পরবর্তীতে আপনার বিরুদ্ধে যে কোন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..