সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

দেশের মানুষ একটি স্বচ্ছ, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন চায়-মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, দেশের মানুষ একটি স্বচ্ছ, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন চায়।’ তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার শান্ত পরিবেশে দেশকে সেই নির্বাচন উপহার দেবে। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, কোনো দল বা কোনো ব্যক্তির কথা চিন্তা করে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র জনগণ বরদাশত করতে না। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে, যারা এতদিন সকাল-বিকাল নির্বাচনের জিকির করতো, তারা আজ নিশ্চুপ!
তিনি বলেন, ‘ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন হওয়াই জনগণের প্রত্যাশা। তিনি সতর্ক করে বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে জনগণ তা মেনে নেবে না।’
ফয়জুল করীম বলেন, ‘দেশের মানুষ চাঁদাবাজদের আর ভোট দেবে না। বিদেশে অর্থপাচারকারীদের প্রতিও জনরোষ বাড়ছে।
দেশের মানুষ শান্তিপ্রিয়, নারীরা নিরাপত্তা, ব্যবসায়ীরা চাঁদামুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ, চাকরিজীবীরা যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি এবং শ্রমিকরা ন্যায্য অধিকার চান। কোনো ধরনের আন্দোলন শুরু হওয়ার আগেই জনগণ তাদের মৌলিক অধিকার সুরক্ষিত দেখতে চায়।’ দেশে ২৮ লাখ কোটি টাকা পাচার না হলে কোনো মানুষ দারিদ্র্যসীমার নিচে জীবন যাপন করতে হতো না।
নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-৪ এর আহবায়ক মুহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, নগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ এর হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ-৪ এর হাতপাখার প্রার্থী মাওলানা ইসমাঈল সিরাজি, জেলা সভাপতি মাওলানা মো. দ্বীন ইসলাম, নগর সেক্রেটারি সুলতান মাহমুদ জেলা সেক্রেটারি জাহাঙ্গীর কবির, বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আমীর জননেতা, আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..