সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: / ১৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল

ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ ও এলাকাবাসীর উদ্যোগে ১৫ তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ জানুয়ারি বাদ আছর ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ঢালীপাড়া এলাকার পূর্ব ধর্মগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাইতুল ক্বারার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সামছুল হক (পন্ডিত) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উপদেষ্টা আলহাজ্ব মোঃ হাবিব হাসান তালুকদার। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম হাফেজ, আলহাজ্ব মোঃ ইলিয়াস ও মোঃ মনির হোসেন।

ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হাফেজ মাওলানা মুফতি আল-আমিন আড়াইহাজারী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কুরআন হযরত হাফেজ মাওলানা মুফতি ওয়ালী উল্লাহ আজাদী, হযরত হাফেজ মাওলানা মুফতি ফখরুল ইসলাম ও হযরত হাফেজ মাওলানা মুফতি জিকরুল্লাহ কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ নাছির ঢালী, ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উপদেষ্টা আলহাজ্ব মোঃ মোক্তার হোসেন ঢালী।

ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সহ-সভাপতি কাজী মোঃ শরীফ, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর বেপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আইয়ুব হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আমিন মিয়া, প্রচার সম্পাদক মোঃ যতন মিয়া, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সেলিম সরদার, ক্রীড়া সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ মেহেদী হাসান (সুমন), আওলাদ হোসেন ও নুরুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..