সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

নদীতে পড়ে নিখোঁজ হওয়া জেলের মরদেহ পাঁচদিন পর উদ্ধার 

হুমায়ুন কবির ফরিদী / ৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

জগন্নাথপুরে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া মৎস্যজীবি বিপ্লব (৩৫) এর মরদেহ পাঁচদিন পর ভাসমান অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত রানীনগর গ্রাম নিবাসী বিরু দাসের ছেলে মৎস্যজীবি বিপ্লব দাস(৩৫) বিগত ৯ ই অক্টোবর বিকালে এই উপজেলার রানীগঞ্জ বাজার এর খেয়াঘাট সংলগ্ন এলাকায় কুশিয়ারা নদীতে নৌকা যোগে বড়শী দিয়ে মাছ ধরার সময় বিপ্লব দাস (৩৫) নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। তৎক্ষনাৎ অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান পাওয়া যায়নি। গতকাল ১৩ ই অক্টোবর দিবাগত রাত প্রায় ১০ ঘটিকার সময় নিখোঁজ হওয়ার পাঁচদিনের দিন স্থানীয়রা জগন্নাথপুর উপজেলার বাগময়না গ্রাম এলাকায় কুশিয়ারা নদীতে নিখোঁজ বিপ্লব দাস এর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপ্লব দাস (৩৫) এর মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে পরিবার এর নিকট হস্তান্তর করেছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন,  কুশিয়ারা নদীতে পড়ে নিখোঁজ হওয়া বিপ্লব দাশ (৩৫) এর মরদেহ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহত বিপ্লব দাশ(৩৫) এর পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে মরদেহ  সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..