সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ৬২৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

বগুড়া শাজাহানপুর শনিবার (২১ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার বেজোড়া এলাকার করতোয়া নদী থেকে স্থানীয়দের খবরে লাশটি উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, লাশটি কোনো মানসিক ভারসাম্যহীন যুবক বা তরুণের হতে পারে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটি পচে ফুলে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না। এ ছাড়া বয়সও অনুমান করা কষ্টকর। তবে মনে হচ্ছে বয়স ২০-২৫ বছর হবে।

ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছেন, মৃত যুবক একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন। লাশের ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..