সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৬২৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ কার্যক্রমের আওতায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন— জেলা সদরের মো. রতন প্রধান (৪০), আরিফুল হক ফাহিম (৩৮), শহিদুল ইসলাম (৪৫), ফতুল্লার মো. রমিজ উদ্দিন ঢালী (৫৯), মহাসিন সিপাহি (৪৫), সিদ্ধিরগঞ্জের মো. আরিফ মাহমুদ (৩০), মো. সাজু (৩১), মনিরুল ইসলাম রাসেল (৪৫), মোখলেছুর রহমান (৫৮), মো. আবুল হোসেন (৫৪), হাবিবুর রহমান তানভীর (২১), মো. শাহিন (৩২), মো. তাজুল ইসলাম (৩৪), মো. আক্তার হোসেন (২৭), বন্দরের সাইদুল ইসিলাম (৩৫), মিজান মেম্বার (৪৬), সুফল চন্দ্র দাস (২১), রূপগঞ্জের মোমেন মোল্লা (৫২) ও সোনারগাঁ থানার মো. রাসেল (৪০)।

বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী কালবেলাকে জানান, জুলাই আন্দোলনের ঘটনায় করা হত্যা ও সন্ত্রাসবিরোধীসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..