সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ইউপি জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের তিন দিনব্যাপী অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২২৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১১ মে, ২০২৬

নারায়ণগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে তিন দিনব্যাপী অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান কবির। তিনি তার বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে জনগণের সবচেয়ে কাছের সেবাদানকারী প্রতিষ্ঠান। তাই জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা দিতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। তিনি অফিস ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিনির্ভর সেবার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন এস, এম, ফয়েজ উদ্দিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে জনপ্রতিনিধি ও কর্মকর্তারা আধুনিক অফিস ব্যবস্থাপনা, দাপ্তরিক কার্যক্রম পরিচালনা এবং নাগরিক সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ, ডিজিটাল সেবা প্রদান, অফিস পরিচালনা কৌশল, নাগরিক সেবা সহজীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিষয়ভিত্তিক সেশন ও ব্যবহারিক কার্যক্রমে অংশ নেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও সদস্যরা জানান, এ আয়োজন তাদের দাপ্তরিক দক্ষতা বৃদ্ধি এবং জনগণকে আরও উন্নত সেবা প্রদান করতে সহায়ক হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..