নারায়ণগঞ্জের হাজীগঞ্জ বাজারে শহিদ জুলাই স্মৃতি স্তম্ভ প্রাঙ্গনে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দসহ সদস্যরা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবু হাসান টিপু। উপস্থিত ছিলেন সদস্য সচিব এন আর বি মামুন, যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াসউদ্দিন, এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মোল্লা, ওয়ারিয়র্স অব জুলাই-এর সভাপতি আহমেদ আলী, এবং সংগঠনের সদস্য ফাহমিদা এমি, মোঃ নিশাদ রানা, মোঃ নাসিরসহ অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংগঠনের অতীত কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জুলাইয়ের চেতনা ও আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে বলেন, জুলাইয়ের সম্মান অক্ষুণ্ণ রাখতে সবাইকে সেই আদর্শ ধারণ করে আগামীর পথে এগিয়ে যেতে হবে।
এসময় উপস্থিত সবাই জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ পুনর্মিলনী সভা পারস্পরিক সম্প্রীতি ও দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...