সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ৩১ দফা প্রচারণায় উঠান বৈঠক ও লিফলেট বিতরণ, নেতৃত্বে অধ্যাপক মামুন মাহমুদ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
oplus_0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনার প্রচারে নারায়ণগঞ্জে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ ৩ আসনের সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি এলাকায় এই কর্মসূচি পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

মিজমিজি চৌধুরীপাড়া থেকে লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন তিনি। পরে মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় উঠান বৈঠক। ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মামুন মাহমুদ।

তিনি বলেন, “গত পনের বছরে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। জনগণের ভোট ছাড়াই আওয়ামী লীগ এমপি নিয়োগ দিয়েছে, এটা গণতন্ত্র নয়, ফ্যাসিবাদ। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা সংস্কারের মাধ্যমে আমরা একটি সেবামূলক, জনগণের মালিকানাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।”

স্থানীয় সমস্যা নিয়ে বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “এই এলাকায় মাদক ও ভূমিদস্যুতা বড় সমস্যা। বিএনপি যদি আগামী নির্বাচনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় এবং আমি এমপি নির্বাচিত হই, তাহলে প্রথম ৯০ দিনের মধ্যে মিজমিজি এলাকা থেকে মাদক সম্পূর্ণভাবে নির্মূল করবো। ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বক্তব্য শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকাবাসীর মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি। বিএনপির নেতারা জানান, এই প্রচার কার্যক্রম ধারাবাহিকভাবে অন্যান্য এলাকাতেও চালানো হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..