সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ মহানগর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৫১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ২টায় গলাচিপা রেললাইন সংলগ্ন দলীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষার আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি আপসহীন ছিলেন। ব্যক্তিগত ত্যাগ, কারাবরণ ও নির্যাতনের মধ্য দিয়েও তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার নেতৃত্বেই বিএনপি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন,
“আজকের এই দোয়া ও মিলাদ মাহফিল শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি আমাদের প্রিয় নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। আমরা আল্লাহর দরবারে তার রুহের মাগফেরাত কামনা করছি এবং একই সঙ্গে দেশ ও জাতির জন্য শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দোয়া করছি।”
তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন,
“বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের পাশে থেকে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং পরে উপস্থিত সবার মাঝে রান্না করা খাবার তবারক হিসেবে বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..