সংবাদ শিরোনাম :
হত্যা মামলার পলাতক আসামি ডালিমের অবস্থান এসপি কার্যালয়ে, সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়লেও পুলিশের দাবি—‘নজরে আসেনি’ পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের অধীনে আনতে ডিসির নির্দেশ ফতুল্লায় এনায়েতনগর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেফতার আটকের পর যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবকে বহিষ্কার আটকের খবরে মুখ খুললেন এমপি পুত্র সজীব, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চলছে’ নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ১ জন গ্রেফতার। চাঁদাবাজির অভিযোগের তদন্তে পুলিশের জিজ্ঞাসাবাদে এমপি পুত্র যুবদল নেতা সজীব ৩৬শে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতি, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ১৪তম অধিবেশন অনুষ্ঠিত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ১ জন গ্রেফতার।

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনা এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান-এর নেতৃত্বে ২০ জুন দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার জিমখানা এলাকা থেকে তমাল আহমেদ নিপু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত তমাল আহমেদ নিপুর বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার শাহসুজা রোডে। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি মাদকদ্রব্য সংক্রান্ত মামলাও রয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদ ও উগ্রবাদবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..