সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ-৫ আসনে বিকেএম মনোনীত প্রার্থী আল আমিন রাকিবের গণসংযোগ অনুষ্ঠিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

গত ৭ ডিসেম্বর (রবিবার) বাদ আসর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মো. আল আমিন রাকিব রিকশা মার্কার ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

মাসদাইর বাজার মসজিদ থেকে গণসংযোগ শুরু হয়ে তালা ফ্যাক্টরি মোড়, আদর্শ স্কুল ও কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকায় টানা গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামি নির্বাচনে রিকশা মার্কায় ভোট চেয়ে দোয়া ও সমর্থন কামনা করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের দিন আয়োজিত গণভোটের ব্যালটে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ‘হ্যাঁ’ তে সিল দিয়ে রিকশা মার্কাকে বিজয়ী করতে হবে।

প্রার্থী আল আমিন রাকিবের বক্তব্য (সংবাদ উপযোগী করে সাজানো) মো. আল আমিন রাকিব বলেন এই নগরীর মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করেছে। রিকশা মার্কা কেবল একটি প্রতীক নয় এটি শ্রমজীবী, সাধারণ মানুষের অধিকার ও ন্যায়বিচারের প্রতীক। নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ দীর্ঘদিন ধরে যেসব বৈষম্য, অবহেলা ও দুর্ব্যবস্থার শিকার আমি নির্বাচিত হলে আল্লাহর কৃপায় সেই অব্যবস্থা দূর করে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও জনবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলবো। আসন্ন নির্বাচনে রিকশা মার্কায় ভোট দিয়ে আমাকে সেবা ও উন্নয়নের সুযোগ দিন।

গণসংযোগে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুফতি রশীদ আহমদ, জনাব নূরে আলম, সদর থানা সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক সোলায়মান আর্মি, বায়তুলমাল সম্পাদক তাওহীদুল ইসলাম, ফতুল্লা থানা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইবরাহিম খলিল, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, মহানগর যুব মজলিসের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহান খানসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..