সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

নেশার টাকা না পেয়ে ভাতিজিকে হত্যা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১২১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারের রামুতে ভাবির কাছে মাদকের টাকা না পেয়ে ভাতিজি ফাতেমা বেগমকে (৩) কুপিয়ে হত্যা করেছে নুরুল হাকিম নামে এক ব্যক্তি। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খুইল্ল্যা শিয়া মোহাম্মদ শরীফ পাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম।

এসআই খোরশেদ আলম বলেন, শিশু ফাতেমা বেগমের আপন চাচা নুরুল হাকিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি মাদক সেবনের টাকার জন্য ভাই ও ভাবিকে প্রতিনিয়ত বিরক্ত করতো। বুধবার রাতেও নুরুল হাকিম ভাবির কাছে টাকা চায়। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ভাবির ওপর রেগে বসে এবং তর্কাতর্কি শুরু করে। তর্কাতর্কির একপর্যায়ে ধারালো দা দিয়ে ভাবিকে কোপানোর চেষ্টা চালায়। এতে ভাবি দৌড়ে পালিয়ে গেলেও ভাতিজি ফাতেমাকে সামনে পেয়ে মাথায় কোপ দেয়। এ সময় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশের এ উপ-পরিদর্শক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু ঘটনার পরপরই ঘাতক চাচা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..